Breaking

Wednesday, August 26, 2026

আধার কার্ডের ডিজিটাল সিগনেচার ভেরিফাই করার সম্পূর্ণ গাইড (Signature Not Verified সমস্যা সমাধান)

বন্ধুরা,

আজকের আর্টিকেলে আমরা দেখবো কিভাবে আধার কার্ডের পিডিএফ ফাইলে থাকা ডিজিটাল সিগনেচার সহজেই ভেরিফাই করা যায়। শুধু আধার কার্ড না—রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সহ আরো অনেক সরকারি অনলাইন ডকুমেন্টেও একই রকম “Signature Not Verified” বা “Signature Not Valid” সমস্যা দেখা জায়।

আপনারা জদি আধার কার্ডের পিডিএফ ডাউনলোড করে থাকেন, তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন জে সেখানে একটা ডিজিটাল সিগনেচার থাকে। অনেক সময় সেখানে আগে থেকেই “সিগনেচার নট ভেরিফায়েড” (Signature Not Valid) লেখা থাকে।

কিন্তু আপনি যদি কোন গুরুত্বপূর্ণ কাজ, যেমন পাসপোর্ট বানানোর জন্য আপনার আধার কার্ড ব্যাবহার করেন, তখন ওই signature verified থাকাটা একদম বাধ্যতামূলক। তবেই আপনার আধার কার্ডটি সেখানে মান্যতা পাবে।

তাই আজকের এই গাইডে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সিগনেচারগুলো খুব সহজেই ভেরিফাই করা যায়। এর জন্য কোনো টাকা খরচ করার দরকার নেই, মাত্র কয়েক মিনিট সময় লাগবে।

প্রয়োজনীয় জিনিস

  • কম্পিউটার বা ল্যাপটপ (মোবাইলে সম্পুর্ন সফল হওয়া কঠিন)
  • ইন্টারনেট কানেকশন
  • Adobe Acrobat Reader (ফ্রী সফটওয়্যার)
  • আপনার আধার নাম্বার ও রেজিস্টার্ড মোবাইল নাম্বার

ধাপ ১: আধার কার্ডের পিডিএফ ডাউনলোড করুন

  1. ব্রাউজারে গিয়ে My Aadhaar সার্চ করুন আর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।
  2. Download Aadhaar অপশনে ক্লিক করুন।
  3. আধার নাম্বার অপশন বেছে নিয়ে আপনার ১২ ডিজিটের আধার নাম্বার আর ক্যাপচা কোড দিন।
  4. Send OTP বাটনে ক্লিক করুন। মোবাইলে আসা OTP টা লিখে দিন।
  5. গুরুত্বপূর্ণ: “Do you want a masked Aadhaar” অপশনে টিক দেবেন না। না হলে আধার নাম্বার হাইড হয়ে যাবে।
  6. Verify & Download বাটনে ক্লিক করলে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে জাবে।

ডাউনলোড করা ফাইল ওপেন করতে চাইলে পাসওয়ার্ড চাইবে।
পাসওয়ার্ড ফরমেট: আপনার নামের প্রথম ৪টি অক্ষর (সব ক্যাপিটাল লেটারে) + জন্মের সাল (যেমন: RAMA1995)। মাঝে কোন স্পেস থাকবে না।

ধাপ ২: Adobe Acrobat Reader ইনস্টল করুন

সাধারন ব্রাউজার বা অন্য পিডিএফ রিডারে সিগনেচার ভেরিফাই হয় না। তাই Adobe Acrobat Reader প্রয়োজন।

  1. ব্রাউজারে Adobe Acrobat Reader সার্চ করুন।
  2. অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রি ভার্সন ডাউনলোড করুন।
  3. ডাউনলোড করার সময় অতিরিক্ত সফটওয়্যারের টিক সরিয়ে দিন।
  4. Next বাটনে ক্লিক করতে করতে ইনস্টল সম্পন্ন করুন।
  5. চাইলে ডিফল্ট পিডিএফ রিডার হিসেবে সেট করে নিতে পারেন।

ধাপ ৩: সিগনেচার ভেরিফাই করার সম্পূর্ণ প্রক্রিয়া

  1. ডাউনলোড করা আধার পিডিএফ ফাইলের উপর রাইট ক্লিক করুন → Open withAdobe Acrobat Reader বেছে নিন।
  2. পাসওয়ার্ড দিয়ে ফাইল ওপেন করুন।
  3. হলুদ রঙের যেখানে “Signature Not Verified” বা “Signature Not Valid” লেখা আছে, তার উপর রাইট ক্লিক করুন।
  4. Validate Signature অপশনে ক্লিক করুন।
  5. এরপর Signature Properties এ গিয়ে Show Signer Certificate ক্লিক করুন।
  6. উপরের Trust ট্যাবে ক্লিক করুন → Add to Trusted Certificates বাটনে ক্লিক করুন।
  7. পপ-আপে OK করুন।
  8. পরের পপ-আপে Certified documents অপশনে টিক দিয়ে OK করুন।
  9. আবার Trust ট্যাবে গিয়ে Add to Trusted Certificates এ ক্লিক করুন (এই ধাপটি দুবার করতে হয়)।
  10. সব পপ-আপ বন্ধ করে আবার Validate Signature বাটনে ক্লিক করুন।

কাজ শেষ! এখন UIDAI-এর ডিজিটাল সিগনেচারের পাশে সবুজ রঙের টিক মার্ক দেখা জাবে। সিগনেচার সফলভাবে ভেরিফাইড হয়ে গেছে।

গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা

  • পাসপোর্ট বানাতে গেলে এভাবেই ভেরিফাই করা আধার কার্ডের A4 সাইজে প্রিন্ট আউট করে সাথে নিয়ে যান।
  • শুধু আধার কার্ডের অংশটুকু কেটে বা ক্রপ করে ল্যামিনেট করে নিলে তা বাতিল হয়ে জেতে পারে।
  • আপনার কাছে জদি PVC (প্লাস্টিক) আধার কার্ড থাকে, তাহলে সেটি সরাসরি ব্যাবহার করতে পারবেন। কোনো অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন নেই।
  • মোবাইল দিয়ে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে সফল হওয়া কঠিন। তাই কম্পিউটার ব্যাবহার করুন।
  • সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে Adobe Reader ডাউনলোড করবেন।

শেষ কথা

আধার কার্ডের ডিজিটাল সিগনেচার ভেরিফাই করা একেবারেই সহজ আর ফ্রি। উপরের ধাপগুলো ঠিকমতো অনুসরন করলে কয়েক মিনিটের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। এই পদ্ধতি রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট বা অন্যান্য সরকারি পিডিএফ ডকুমেন্টের ক্ষেত্রেও একইভাবে কাজ করে।

আশা করি এই গাইডটি আপনাদের কাজে লাগবে। কোনো ধাপে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

No comments:

Post a Comment