অন্নপূর্ণা যোজনার টাকা এখনো অনেকে পাননি। অনেকেই ক্লেইম করেছেন আর স্ট্যাটাসে "For Further Verification" বা "Pending" দেখছেন। আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করবো—কার আবেদন এপ্রুভ হওয়ার সম্ভবনা বেশি, কারা টাকা পাবেননা, কবে টাকা ছাড়া হবে আর বর্তমানে কেনো এতো সময় লাগছে।
সত্যি বলতে, এই বিষয়টা নিয়ে অনেকের মনেই একটা চাপা কষ্ট আর রাগ কাজ করছে। অনেক মেয়েরা অন্য অন্য সরকারি যোজনার জন্নও আবেদন করেছিলেন, কিন্তু সেসব জায়গা থেকে টাকা আসেনি। তাদের কাছে এই অন্নপূর্ণা যোজনাটাই ছিলো শেষ ভরসা। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকার শুধু "জাচাই-বাছাই প্রক্রিয়া" নাম দিয়ে সময় পার করে জাচ্ছে।
ক্লেইম করার পর বর্তমান অবস্থা কি?
অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্লেইম করেছেন। ক্লেইম করার পর একটি রেফারেন্স নাম্বার পাওয়া যায় আর স্ট্যাটাস চেক করা যায়।
বর্তমানে বেশিরভাগের স্ট্যাটাসে দেখা জাচ্ছে:
- For Further Verification
- Pending
নিচে কারন হিসেবে জেসব বিষয় দেখানো হচ্ছে:
- গভর্নমেন্ট এমপ্লয়ি
- তিনটির বেশি রুম
- ১০,০০০ টাকার বেশি ইনকাম
- ইনকাম ট্যাক্স পেয়ার
আগে ক্লেইম করলে কি হয়েছিলো?
ক্লেইম শুরু হওয়ার প্রথম দিকে (প্রায় ২০ তারিখ নাগাদ) জারা আবেদন করেছিলেন, তাদের অনেকেরই:
- ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ক্লেইম এপ্রুভ হয়ে গিয়েছিলো
- এপ্রুভ হওয়ার সাথে সাথে টাকাও ব্যাংক একাউন্টে জমা হয়েছিলো
এমনকি গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনটির বেশি রুম বা ইনকাম ট্যাক্স পেয়ার—এমন অনেকেরও তখন এপ্রুভ হয়েছিলো আর তারা টাকা পেয়েছিলেন।
একটা গুরুত্বপূর্ন প্রশ্ন—লজিকটা কোথায়?
এখানে একটা জিনিস লক্ষ করার মতো, জেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। জাদের জুন মাসে টাকা এসেছিলো, তাদেরই এখন জুলাই মাসে এসে "ভেরিফিকেশন পেন্ডিং" দেখাচ্ছে। এটা আসলে একটা অবাক করা ব্যাপার।
যুক্তিটা একদম সহজ—
- জদি ভেরিফিকেশনই না হয়ে থাকে, তাহলে জুন মাসে টাকা দেওয়া হলো কিভাবে?
- আর জদি ভেরিফিকেশন হয়েই গিয়ে থাকে (জুন মাসে টাকা দেওয়ার মানেই তো জাচাই সম্পুর্ন হয়েছিলো), তাহলে জুলাই মাসে সেই একই ব্যাক্তির টাকা কেনো আটকে গেলো?
এই প্রশ্নের কোনো স্পস্ট উত্তর প্রশাসনের তরফ থেকে এখনো পাওয়া জায়নি। জাদের সাথে এভাবে "খেলা" করা হচ্ছে, তাদের হতাশা একেবারেই স্বাভাবিক। একবার টাকা পাওয়া মানে জোগ্য বলে গন্য হওয়া, আবার পরের মাসেই সেই একই মানুষকে অজোগ্যের তালিকায় ফেলে দেওয়া—এই অসামঞ্জস্যতাই মানুষের ক্ষোভের মূল কারন।
এখন কেনো সময় লাগছে?
বর্তমানে ক্লেইমের সংখ্যা অনেক বেড়ে গেছে। মুখ্যমন্ত্রীর তথ্য অনুজায়ী প্রায় সাড়ে চার লক্ষের মতো ক্লেইম আর অবজেকশন জমা পড়েছে।
এতো বেশি আবেদন জাচাই করতে:
- সময় লাগছে
- স্টাফের সংখ্যা সীমিত
এ কারনে এখন আর আগের মতো এক-দুই দিনে এপ্রুভ হচ্ছেনা। অপেক্ষা একটু বেশি করতে হবে। তবে সাধারন মানুষের প্রশ্ন থেকেই জায়—এই "সীমিত স্টাফ" আর "সময় লাগছে" এই কথাগুলো কতোদিন ধরে শোনানো হবে? জাদের সংসার এই টাকার উপর নির্ভরশীল, তাদের কাছে প্রতিটা মাস একটা বড় অপেক্ষা।
কবে টাকা পাওয়া জাবে?
- জাদের ক্লেইম এপ্রুভ হবে → এই আগস্ট মাসেই টাকা পাওয়ার সম্ভবনা আছে
- জাদের এপ্রুভ হবেনা → আগস্টে টাকা পাবেননা, সেপ্টেম্বর মাসে পেতে পারেন
টাকা ধাপে ধাপে ছাড়া হচ্ছে। ২০ তারিখের পরও ২১, ২২, ২৩, ২৪ তারিখে টাকা জমা হয়েছে। সামনের দিনগুলোতেও (২৫ থেকে ৩১ আগস্ট) জারা এপ্রুভ হবেন, তাদের টাকা দেওয়া হবে।
সবার আবেদন কি এপ্রুভ হবে?
না, সবার আবেদন এপ্রুভ হবেনা। তবে এপ্রুভ হওয়ার হার বেশি।
অনেক ক্ষেত্রে দেখা গেছে:
- তিনটির বেশি রুম থাকলেও ক্লেইমে কম রুম উল্লেখ করে এপ্রুভ হয়েছে
- ইনকাম ট্যাক্স পেয়ারদেরও টাকা এসেছে
- গভর্নমেন্ট চাকরিজীবীর পরিবারের অন্য সদস্যদেরও ক্লেইম এপ্রুভ হয়েছে
তবে ASDD (নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া) কারনে জাদের টাকা আটকে আছে, তাদের ক্ষেত্রে:
- নাম জদি চূড়ান্ত ভোটার তালিকায় থাকে আর শেষ বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে থাকেন → ক্লেইম এপ্রুভ হওয়ার সম্ভবনা অনেক বেশি
- নাম জদি ভোটার তালিকায় না থাকে বা ডিলিট হয়ে জায় → টাকা পাওয়ার সম্ভবনা কম
আমার নিজস্ব মতামত
আমার মনে হয়, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে স্বচ্ছতার বড্ড অভাব রয়েছে। এক মাসে জোগ্য বলে টাকা দেওয়া, আবার পরের মাসেই সেই একই ব্যাক্তিকে "পেন্ডিং" দেখানো—এটা মানুষের বিশ্বাসের জায়গাতে বড় ধাক্কা দেয়। জারা সত্যিই দরকারে এই টাকার অপেক্ষায় আছেন, তাদের জন্ন প্রতিটা মাসের অনিশ্চয়তা একটা বাড়তি মানসিক চাপ তৈরি করে। প্রশাসনের উচিত অন্তত এই অসামঞ্জস্যতার একটা স্পস্ট ব্যাখা মানুষের কাছে দেওয়া, জাতে করে মানুষ বুঝতে পারে আসলে সমস্যাটা কোথায়।
গুরুত্বপূর্ন পরামর্শ
- ক্লেইম করার পর স্ট্যাটাস নিয়মিত চেক করুন
- ধৈর্য্য ধরে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করুন
- এপ্রুভ হলে টাকা দ্রুত চলে আসবে
- ASDD সমস্যা থাকলে ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা ভালোভাবে জাচাই করুন
আপনার বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে, জুন মাসে টাকা পেয়েও জুলাই মাসে আপনার সাথেও একই রকম "ভেরিফিকেশন পেন্ডিং" ঘটনা ঘটেছে কিনা, আর আজকে কারো টাকা এসেছে কিনা—নিচে কমেন্ট করে জানাতে পারেন।

No comments:
Post a Comment