নিজের হাতে নিজের কাজ গল্পের প্রশ্ন উত্তর — তৃতীয় শ্রেণির বাংলা
তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের এই পাঠটি "নিজের হাতে নিজের কাজ" — একটি শিক্ষণীয় গল্প, যেখানে দেখা যায় এক বাঙালি ডাক্তারবাবু নিজের ব্যাগ নিজে হাতে বইতে লজ্জা পান, আর কুলি ডেকে সেই কাজ করান। কিন্তু গল্পের শেষে জানা যায়, সেই কুলিটি আসলে ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি নিজের কাজ নিজে করাটাকে কখনও ছোটো মনে করতেন না। এই ঘটনা থেকে ডাক্তারবাবুর চোখ খুলে যায়, আর তিনি প্রতিজ্ঞা করেন আর কখনও নিজের কাজ নিজে করতে সংকোচ বোধ করবেন বায়ু। নীচে "হাতে কলমে" অংশের সব প্রশ্নের উত্তর সহজ ভাষায় লেখা হলো।
১. সংক্ষেপে উত্তর দাও
প্রশ্ন ১.১: একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকেন?
প্রশ্ন ১.২: কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়?
২. একটি বাক্যে উত্তর দাও
প্রশ্ন ২.১: বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন?
প্রশ্ন ২.২: গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেলেন?
প্রশ্ন ২.৩: ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন?
প্রশ্ন ২.৪: কুলিটি তাঁর নিজের নাম কী বলেছিলেন?
৩. বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো
শব্দবাক্স: শ্র, ঙ্কু, ক্ষা, ক্তা, জ্জি, স্মা
৪. ঠিক না ভুল, চিহ্ন দাও (✓ / ✗)
- ৪.১ ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। — ✓ (ঠিক)
- ৪.২ ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স। — ✗ (ভুল, তাঁর হাতে ছিল একটি ব্যাগ)
- ৪.৩ কুলি-কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বোধ হয়। — ✗ (ভুল, নিজে হাতে ব্যাগ বইতেই তাঁর লজ্জা বোধ হয়েছিল)
- ৪.৪ গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড়ো ছিলেন। — ✓ (ঠিক, কারণ কুলিটি ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
৫. বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো
১) শ্+ই+ক্+ষ্+আ = শিক্ষা
২) ড্+আ+ক্+ত্+আ+র্+ব্+আ+ব্+উ = ডাক্তারবাবু
৩) অ+প্+এ+ক্+ষ্+আ = অপেক্ষা
৪) ব্+য্+আ+গ্ = ব্যাগ
৬. বর্ণবিশ্লেষণ করো
কারমাটার = ক্+আ+র্+ম্+আ+ট্+আ+র্+অ
স্টেশন = স্+ট্+এ+শ্+অ+ন্+অ
পারিশ্রমিক = প্+আ+র্+ই+শ্+র্+অ+ম্+ই+ক্+অ
ঈশ্বরচন্দ্র = ঈ+শ্+ব্+অ+র্+অ+চ্+অ+ন্+দ্+র্+অ
ক্ষমা = ক্+ষ্+অ+ম্+আ
৭. একই অর্থের শব্দ লেখো
- উপস্থিত = হাজির
- ক্ষুদ্র = ছোটো
- মর্যাদা = সম্মান
- কুণ্ঠিত = সংকুচিত
- থলে = ব্যাগ
৮. বিপরীতার্থক শব্দ লেখো
- সম্মান = অসম্মান
- লজ্জা = নির্লজ্জতা
- শিক্ষা = অশিক্ষা
- উচিত = অনুচিত
- সংকুচিত = প্রসারিত
৯. বাক্য বাড়াও
- ৯.১ কুলি হাজির। (কোথায়?)
উত্তর: কারমাটার রেল স্টেশনে কুলি হাজির। - ৯.২ ডাক্তারবাবু চমকে উঠলেন। (কেন?)
উত্তর: কুলির মুখে ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। - ৯.৩ তিনি প্রতিজ্ঞা করলেন। (কী প্রতিজ্ঞা?)
উত্তর: তিনি প্রতিজ্ঞা করলেন, তিনি আর কখনও নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হবেন না। - ৯.৪ ট্রেন এসে দাঁড়াল। (কোথায়?)
উত্তর: কারমাটার রেল স্টেশনে ট্রেন এসে দাঁড়াল।
১০. গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো
সঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজালে দাঁড়ায়—
- একটি ট্রেন এসে দাঁড়াল।
- ডাক্তারবাবু তাঁর ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন।
- ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো।
- কুলি বলল, 'পয়সা লাগবে না।'
- ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো।
১১. নিজের ভাষায় উত্তর দাও
প্রশ্ন ১১.১: কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল?
প্রশ্ন ১১.২: ব্যাগ বইতে তাঁর লজ্জা হওয়ার কারণ কী?
প্রশ্ন ১১.৩: ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন?
প্রশ্ন ১১.৪: ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন?
১২ ও ১৩. অন্যান্য প্রশ্ন
১২. তোমার জানা একটা রেলস্টেশনের নাম:
উত্তর: হাওড়া রেল স্টেশন। (এই উত্তরটি প্রতিটি পড়ুয়া নিজের জানা কোনো রেলস্টেশনের নাম দিয়ে লিখতে পারে।)
১৩. গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি:
উত্তর: গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি, তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
💡 গল্পের শিক্ষা
"নিজের হাতে নিজের কাজ" গল্পটি আমাদের শেখায় যে নিজের কাজ নিজে করাটা কখনও লজ্জার বিষয় নয়, বরং এটাই প্রকৃত সম্মানের পরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মহান মানুষও কখনও ছোটো কাজকে ছোটো মনে করেননি। এই গল্প থেকে আমরা শিখি, পরিশ্রম আর বিনয়ী মনোভাবই একজন প্রকৃত সম্মানিত মানুষের আসল পরিচয়।
No comments:
Post a Comment