শ্রমিক ক্ষতিপূরণ আইন
শ্রমিক ক্ষতিপূরণ আইনানুযায়ী যে সকল বিষয়গুলির-র উপর গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো:-
আংশিক অক্ষমতা:-
অর্থাৎ কিনা, কোন দুঃঘটনার ক্ষেত্রে উক্ত শ্রমিক পরিনতিতে তার বহন ক্ষমতা / উপার্জন ক্ষমতা হ্রাস পেয়েছে।
বিশেষ ভাবে অর্থাৎ উক্ত শ্রমিক এর দুর্ঘটনার ফলে ঐ শ্রমিক তার উপার্জনশীলতা - র ক্ষমতা আংশিকভাবে হারিয়েছে। ঐ ধরনের কাজের ক্ষেত্রে।
সম্পূর্ণ অক্ষমতা:-
দুর্ঘটনার ফলে ঐ শ্রমিক কোনরুপ কাজেই নিয়োজিত হতে পারবে না এবং যার ফলে উক্ত ঐ শ্রমিক চিরতরে তার নিজস্ব উপার্জনশীলতা হারাবে তাতে সম্পূর্ন অক্ষমতাকে ইঙ্গিত করে।
এবার ঐ আইনের প্রয়োগশীলতার ক্ষেত্রে উক্ত ঐ দুটি বিষয় প্রাথমিক প্রাধান্য পায়। এ ছাড়া সবচাইতে প্রয়োজনীয় বিষয় এ ক্ষেত্রে যা তপশীল ১ এ বর্ণিত আছে, যাতে আইনগত কি দৃষ্টিভঙ্গি ঐ আংশিক ও সম্পূর্ন অক্ষমতা কে বিচার করা হয়।
যে মূল ব্যাপারটা মনে রাখলে বিচার বা বুঝতে সুবিধা হবে তা হল, দুর্ঘটনার কারনে শ্রমিক ঐ আংশিক বা সম্পূর্নভাবে অক্ষম হলে সে ক্ষতি পূরণ পাবার অধিকারী হবেন。
শ্রমিকের ক্ষতিপুরনের ক্ষেত্রে যোগ্যতা অযোগ্যতা সংক্রান্ত বহুবিধ বিষয়, যেমন, দুর্ঘটনা কি উক্ত শ্রমিকের কাজ চলাকালীন অবস্থায় ঘটেছে?
অথবা
তার কাজে আসার যে সময় পরিব্যপ্ত সেই অবস্থায় ঘটেছে/ অথবা কাজ শেষে বাড়ি ফে রবার সময় ঘটেছে এইসব বিবিধ বিষয়ও সুক্ষ্মাতিসুক্ষ্ম বিষয় দ্বারা সমস্যা সমাধান সূত্র ঠিক করা হয়।
নীচে একটি সরনী সংযুক্ত করা গেল, যাতে ঐ আংশিক ও সম্পূর্ন অক্ষমতার ক্ষেত্রে আইনী দৃষ্টিভঙ্গি কি তা বোঝা যেতে পারে।
table
- কাধের অংশের দুর্ঘটনা
- স্থায়ী
- বিবেচনা
- আংশিক
- দুঘটনা
- অঙ্গুলি (উভয়)
- অঙ্গুলি (করগ্রন্থী)
- অঙ্গলি (আংশিক) (৪টে আঙ্গুল)
- অঙ্গুলি (") (৩টে ")
- অঙ্গুলি (") (২টে")
- পদপৃষ্ট (২টি)
- পদপৃষ্ট (অঙ্গুলি)
- চোখ (একটি)
- চোখ (দুটি)
- চোখ এর দৃষ্টি (একটি)
- চোখ এর দৃষ্টি (দুটি)
- দুটি হাত সম্পূর্ন (কাঁধের নীচে কিন্তু কনুই এর উপর) সম্পূর্ন অক্ষমতা
- একটি পা ও একটি হাত
- ঐ
- ঐ
- একটি পা ও উরু সংলগ্ন
এতদব্যতীত আরও বহু অংশের পূঙ্খানুপুঙ্খ বিবেচনা আছে। যে ক্ষেত্রে ঐ বিবেচনা বহুল অংশগুলির ভাগ আরও বিস্তৃত।
সংক্ষিপ্তকালে এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করা হল।
এমপ্লয়ী স্টেট ইনসুরেন্স এ্যাক্ট" (ই. এস. আই)
মানে যে কোন ব্যাক্তি যে বেতন এর বিনিময়ে নিয়োজিত হয়েছে তাকে গ্রাহ্য করা হবে।
এ ছাড়া যেসব ব্যাক্তি মজুরীর বদলে কাজের সঙ্গে সংযুক্ত থাকেন। কোন ও প্রতিষ্ঠান বা ফ্যাক্টরির সঙ্গে সংযুক্ত থাকেন। কেনা বেচা সংক্রান্ত ব্যাপার এর সঙ্গে যুক্ত থাকেন। ইন্ডিয়ান নাভাল, মিলিটারী, এয়ার ফোর্স এর সঙ্গে সংযুক্ত থাকেন তিনি এই বিবেচনার বাইরে অর্থাৎ "এমপ্লয়ী " বিবেচিত হবেন না।
ইনডাসট্রিয়াল ডিসপিউট এ্যাক্ট"
যে খানে ডিসপিউট টা হয়,
- 'এমপ্রয়ার্স' ও এমপ্লয়ীর মধ্যে
- ওয়ার্কমেন
- ওয়ার্কমেন এর সঙ্গে যা নিয়োগ এবং নিয়োগ ব্যতীত বিষয়ে, নিয়োগের শর্ত
- শ্রম বা শ্রমিকের শর্ত
কোন ইন্ডাসট্রিতে সাধারণভাবে অনেক ধরনের ডিসপিউট থাকে। সমস্য সংকুল অবস্থার মধ্যে ঐ ধরনের 'ডিসস্ট্রিট মানে বিরোধের মধ্যে উপরোক্ত বিষয় গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। ঐ কারণ গুলির প্রাধান্য অব্যাহত থাকে। যে কোন কারণ যা ঐ শিরোনামা গুলির মধ্যে আসার তার পূর্বানুমান করে ঐ শিরোনাম তৈরী হয়েছে
ট্রেড ইউনিয়ন এ্যাক্ট
- বৃদ্ধি করা।
- চাকুরীর স্বার্থ সুরক্ষিত করা।
- চাকুরী স্থলের উন্নতি ও মান বৃদ্ধি।
- শিক্ষাগত, স্বার্থ সুরক্ষিত করন যা ইনডাস্ট্রিতে প্রয়োজন।
- শ্রমিক স্বার্থে 'মজুরী'র প্রয়োজনীয়তা ট্রেনিং এবং প্রমোশন সুরক্ষিত করা।
- সংস্কৃতিগত, পরিবেশ বৃদ্ধি।
- শ্রমিকের
সাধারণভাবে যে কেউ যার ১৫ বৎসর বয়স হয়েছে সে সাধারনতঃ কোন নিবন্ধিকৃত ট্রেড ইউনিয়ন এর সদস্য হতে পারে। সাধারনতঃ ব্যনিজ্য ও শিল্প সংক্রান্ত ব্যাপারে ট্রেড ইউনিয়ন এর গঠন ও পরিচালনা করে।
তবে মনে রাখতে হবে ঐ ব্যাপারে শ্রমিক ব্যাতিরকে যে কেউ ঐ ট্রেড ইউনিয়ন এর সদস্য হতে পারে যদি না পরিচালন গত বিধি নিষেধে আপত্তিকারক কিছু না থাকে।
অস্ত্র আইন
আগ্নেয় অস্ত্র বলতে অস্ত্র আইনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিচের প্রতিটিকে বোঝান হবে।
- (১) কামান, ছোট হাত বোমা, পিস্তল, বিষাক্ত তরল গ্যাস সেইরূপ কিছু।
- (২) গোলাগুলি, বারুদ, প্রভৃতি অস্ত্র নিক্ষেপ করার জন্য যা ব্যবহৃত হয়।
- (৩) আগ্নেয় অস্ত্র তৈরী করার যন্ত্রপাতি।
- (৪) আগ্নেয় অস্ত্র ব্যবহার এর যন্ত্রপাতি।
মনে রাখতে হবে,
এই আইন এর বিধান মতে ও বিধি মত দেওয়া লাইসেন্স ছাড়া কেউ কোন আগ্নেয়অস্ত্র ব্যবহার, হেফাজত করন, অধিগ্রহন করবার জন্য অধিকারী নয় / নন।
যদিও এর সঙ্গে মনে রাখতে হবে, নবীকরণ এর প্রয়োজনে যদি হেফাজত করন এর প্রয়োজন হয় তবে তাতে মূল লাইসেন্স ধারকের অনুমতি পত্রের প্রয়োজন হবে।
লাইসেন্স মঞ্জুর করার জন্য এই আইনে নির্দিষ্ট ফর্মে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করে মঞ্জুর করতে হবে। যদি পূর্বে কোন কারনে লাইসেন্স বাতিল না হয়, তবে এই লাইসেন্স তিন বছর পর্যন্ত বলবৎ থাকতে পারে। পুলিশ কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত যে কোন অফিসার অস্ত্রশস্ত্র বহনকারী ব্যাক্তিকে তার লাইসেন্স দেখাতে বা দেখতে চাইতে পারেন। লাইসেন্স দেখাতে সঙ্গত কারণ ব্যতিরকে অস্বীকার করলে উক্ত ব্যক্তি তাকে আটক করবার অধিকারী। এই ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি ৪ ২নং ধারা অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তির নাম ঠিকানা দেখাতে অস্বীকার করলে তাকে গ্রেপ্তার করতে পারেন। যা একই ভাবে অস্ত্রআইন সিদ্ধ।
বিস্ফোরক আইন
বিষ্ফোরক বলতে এই আইনি মতে বোঝায় বারুদ, ডিনামাইট, পারা, অথবা অন্য কোন ধাতব পদার্থ রজন অগ্নি, বা বিস্ফোরনের উদ্দেশ্যে ব্যবহৃত বা প্রস্তুত করবার জন্য ব্যবহৃত গোলাগুলি, বিস্ফোরক চিহ্নিত হবে।
মনে রাখতে হবে, বিশেষভাবে বিপদজনক বিস্ফোরক পদার্থ প্রস্তুত হেফাজত করন এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার জনস্বার্থে উক্ত বিস্ফোরক হেফাজত করন বা অন্যান্য বিষয়ে আমদানী রপ্তানী নিষিদ্ধ করতে সরকারী গেজেটে বিজ্ঞপ্তি জারি করনের মাধ্যমে তা নিষিদ্ধ করতে পারেন।
- "মরাল টারপিটিউড” এর কারনে সাজা প্রাপ্ত ব্যক্তি যার "সাজার মেয়াদ উত্তীর্ণ হবার পর পাঁচ বছর অতিক্রান্ত হয়নি।
- যার ফৌজদারী কার্যবিধি মতে শান্তি রক্ষার্থে বন্ড দিতে হয়েছে।
- এই আইন প্রযোজ্য লাইসেন্স বাতিল হয়েগিয়েছে, সেইরূপ ব্যক্তি কোনও অবস্থাতেই বিস্ফোরক প্রস্তুতি হেফাজত করণ, বিক্রি পরিবহন, আমদানী রপ্তানী করতে পারবে না।
কোনরূপ মানসিক প্রতিবন্ধী / বিকার গ্রস্থ ব্যক্তির নিকট এই রুপ ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
কেন্দ্রীয় সরকার যে কোন প্রয়োজনে বলবৎকারী আইনের রদবদল ঘটানোর মাধ্যমে মুখ্য বিষয়গুলি পরিবর্তন / পরিবর্ধন করবার অধিকারী।

No comments:
Post a Comment